দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার (২৮ জুন) সকাল ৯টায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, জেলার তিনটি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮৪৪ জন শিশুকে এক লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮৮২ জন শিশুকে দুই লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ক্যাম্পেইনে এক হাজার ২০টি কেন্দ্রে দুই হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসনে আরা তান্নি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আলিফ নূর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম/